1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রূপগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পঠিত

রূপগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ এর দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গুল চত্ত্বর প্রদক্ষিণ করে স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান নিয়ে অনতিবিলম্বে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা ।
এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

অধ্যক্ষ আউয়াল মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী দুর্নীতিবাজ শিক্ষা ধ্বংসকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে এ বিক্ষোভ মিছিল সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলেন, এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ, ছাত্র-ছাত্রী এক হও, অধ্যক্ষকে বিদায় দেও, স্বৈরাচার বিদায় দেও, কে দিবে শিক্ষা, যার নাই দীক্ষা, তুই একটা স্বৈরাচার, এই মুহূর্তে কলেজ ছাড়,

এসময় শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষক হয়ে তিনি শত শত শিক্ষার্থীর বুকে রক্ত ঝড়েছে এর প্রতিবাদ না করে রাজপথে মিছিল দিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে ছাত্রলীগকে উসকিয়ে দিয়েছেন। দুর্নীতি করে কামিয়েছি কোটির টাকা সম্পদ ,করেছে শিক্ষা ব্যবস্থা নষ্ট ।

এখন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে সড়কে আমরা শুয়ে পড়ব, গাড়ি আমাদের বুকের ওপর দিয়ে যাবে।

এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD