1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজশাহী দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ ৩টি রিভালবার ও পিস্তল উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

রাজশাহী দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ ৩টি রিভালবার ও পিস্তল উদ্ধার।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী (পবা) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রিভালবার, ১টি পিস্তল ও গুলিভর্তি ৪টি ম্যাগজিন।

বৃহস্পতিবার ১৫ আগস্ট  উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা নতুন বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি পলিথিনে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র গুলো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে সেনাবাহিনী এবং থানা পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পালশা নতুন বাজারের কাছে পাকা রাস্তার পাশ থেকে আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র গুলো পলিথিন ব্যাগে মোড়ানো ছিলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখে কেউ আগ্নেয়াস্ত্র গুলো ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD