1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

খুলনার কয়রা নদীর চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

খুলনার কয়রা নদীর চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগালী পূর্ব পাড়া গ্রামে কয়রা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্রোতের বিপরীতে নদীর চরে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে লাল ও কালো রঙের জামাকাপড় ছিল।
স্থানীয় বাসিন্দা পারুল আক্তার বলেন, ‘আজ সকালে আমরা ওই নারীর লাশ নদীর চরে আটকে থাকতে দেখি। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল, এ কারণে চেহারা দেখা যায়নি। পুলিশ আসার পর চেহারা দেখে মনে হয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘুরে বেড়াতেন, তিনি হতে পারেন। ওই নারী মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খেতেন। কয়রা সেতুর আশপাশে প্রায়ই সময় তাকে দেখা যেত ।
কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবন বিশ্বাস জানান, রাতে সেতুর ওপর থেকে নদীতে পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই নারীর পরিচয় জানতে কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD