1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নওগাঁয় বিএনপি’র দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

নওগাঁয় বিএনপি’র দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয়  ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে দু’দিনব্যাপী  অবস্থান কর্মসূচির প্রথমদিন পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে শহরের কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসেন পলাশ-এর সঞ্চালনায় আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে জড়িত নেতাকর্মীদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহকারী সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভা’র মেয়র মো: নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, আমিনুল হক বেলাল, শফিউল আযম রানা,

জেলা যুবদলের সাবেক  ভাবপ্রাপ্ত সভাপতি দেওয়ান মো: ফারুক,জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, কৃষক দলের চঞ্চল, মহিলা দলের সাধারণ সম্পাদক শবনম মোস্তারী কলি, জেলা শ্রমিক দলের সভাপতি মো: জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের শামীম আহমেদ এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও প্রমুখ।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিলসহ দলীয় কার্যালয়ে এসে সমবেত হন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD