1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

বালিয়াকান্দিতে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন এর উপর দুর্বৃত্তরা হামলা করেছে।
১৩ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টার সময় তার বাসা থেকে বিদ্যালয়ে বাইকে যাওয়ার পথে বকশিয়াবাড়ি এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি ও রড দিয়ে এলোপাথারি মারতে থাকে। দুর্বৃত্তরা মুখোশ পড়ে থাকায় কাউকে চিনতে পারেনি বলে প্রধান শিক্ষক জানান। এ সময় স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াকান্দিতে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এদিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD