1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের কর্মবিরতি পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের কর্মবিরতি পালন

রাজশাহী ব্যুরো ঃ ১১ দফা দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এসব দাবি বাস্তবায়নের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা।
রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলটি নিয়ে তারা রাজশাহী রেলভবনে যান। এসময় আরএনবি সদস্যরা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন স্লোগান দেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতিদিন আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম বা অধিকাল ভাতা দিতে হবে, তিন বছর পরপর শূন্য পদে নিয়মিত পদোন্নতি দিতে হবে, আরএনবির মাঠ পর্যায়ের ‘চেইন অব কমান্ড’ কোনো সিভিল কর্মকর্তার হাতে রাখা যাবে না এবং তাদের বেতন-বৈষম্য দ্রুত সময়ের মধ্যে দূর করতে হবে।
এসব দাবিতে তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। পশ্চিমাঞ্চল আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাদুল ইসলাম জানিয়েছেন, তাদের এই স্মারকলিপি উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD