1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নেত্রকোণায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড় ভর্তি ঘরে আগুন লাগানোর অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

 

নেত্রকোণায় প্রতিপক্ষকে ফাঁসাতে খড় ভর্তি ঘরে আগুন লাগানোর অভিযোগ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা সদর উপজেলার কেগাতী ইউনিয়নের হাতকুন্ডলী গ্রামে আ: রাজ্জাকের নিজ বাড়ীর খড়ের গাদায় আগুন লাগিয়ে প্রতিপক্ষ মো: শাফায়েত উল্লাহকে ফাঁসানোর অভিযোগ  উঠেছে। এমন অভিযোগ করেছেন বন্দ্য পাটলি গ্রামের শাফায়াত উল্লাহ। শনিবার (১০ই) আগষ্ট হাতকুন্ডলী গ্রামে  সরেজমিনে গিয়ে জানা যায়, হাতকুন্ডলী গ্রামের আ: রাজ্জাক ও  বন্দ্য পাটলি গ্রামের শাফায়াত উল্লাহ পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতরাত ৮টার দিকে আ: রাজ্জাকের বাড়ীতে  থাকা খড়ের ঘরে আগুন লেগেছে বলে চিৎকার শুনা যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে দেখা যায়, আগুন নিভে গেছে। পরবর্তীতে পুনরায় আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা মিয়া বলেন, গতরাতে হঠাৎ আগুন লেগেছে চিৎকার শুনে রাজ্জাকের বাড়ীতে আমরা শতাধিক গ্রামবাসী  গিয়ে দেখি, খড়ের ঘরে ছোট্ট একটু অংশে আগুনে পুড়ে গেছে। কিছুক্ষণ পর আবারও আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আ: রাজ্জাক ও শাফায়াত উল্লাহ পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এ বিরোধকে পুঁজি করে বর্তমানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য তৃতীয় পক্ষ আগুন লাগাতে পারে।তবে আরেক প্রত্যক্ষ্যদর্শী রেখা আক্তার বলেন, গতকাল রাতে মসজিদের হুজুরের বাড়ী যাওয়ার পথে  আ: রাজ্জাকের ছেলে জাহাঙ্গীরকে তাদের নিজের খড়ের গাদায় আগুন দিতে দেখেছেন বলে জানায়। এ ব্যাপারে আঃ রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর  বলেন, বিগত ৬ আগষ্ট আমার বাড়ীর পাশে দোকানে শাফায়েতের সাথে আমার দুই ভাইয়ের মারামারি হয়। এতে আমার দুই ভাই আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  গতকাল রাতে আমার বাড়ীতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমি সন্দেহ করছি শাফায়েত আমার বাড়ীতে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। অভিযোগকারী শাফায়াত উল্লাহ বলেন, চলতি মাসের ৬ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় আ: রাজ্জাকের ছেলে জসীম বাড়ীর পাশে চা স্টলে আমার উপর অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে, পরবর্তীতে স্থানীয়রা এটা সমাধান করে। গতরাতে রাজ্জাকের বাড়ীতে নিজেরাই আগুন লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর বিচার চাই। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম জানায়, গতরাতে হাতকুন্ডলী গ্রামে আগুন লাগার খবর পেয়ে আমরা গিয়ে দেখি আঃ রাজ্জাকের বাড়ীতে খড়ের গাদায় হালকা আগুন লেগেছে, এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে, আগুন লাগার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD