1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য বন্ধে সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য বন্ধে সভা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাঁদাবাজি, মাদক সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য রোধে শিক্ষার্থী ও উপজেলা প্রশসনের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল ১১আগষ্ট রবিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাবি’র ছাত্র ও রূপগঞ্জ উপজেলা সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক আনিছুর রহমান।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) সিমন সরকার, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি আঁখি আক্তার, রাহাত হোসেন, শিবলী সাদিক পূর্ণ, আমিরুল ইসলাম, মাহাদী হাসান জিম, মাহফুজুর রহমান, সুমন আহম্মেদ, রনি আহম্মেদ, নাঈমা রহমান মীম, রাবেয়া ইসলাম জাহিদ হাসান ও আবির হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চাঁদাবাজি, সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে হবে। চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল অপকর্ম বন্ধে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগীতা করবে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহবান জানান।
এ দিকে নারায়ণগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমানের সাথেও তারা অনুরূপ সভা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD