1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মহররম মাস – শাহজালাল সুজন 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২২৮ বার পঠিত

মহররম মাস

শাহজালাল সুজন

হিজরী সনের নতুন বছর মহররমের মাসে,
বুকের ভেতর দুমড়ে মুচড়ে আঁটসাঁট হয়ে হাসে।
উমাইয়া আর আব্বাসিয়া খেলে নতুন খেলা
কিচ্ছা গল্পের ছড়াছড়ি গা ভাসিয়ে হেলা।
মুয়াবিয়ার চক্রান্ততে ইসলাম হলো খণ্ড,
সঠিক ধারার নিয়মনীতি করেছিল পণ্ড।
ধর্মদ্রোহী এজিদ তখন লোভের মোহে থাকে,
যুদ্ধ সাজায় সদলবলে নেতৃত্ব দেয় ডাকে।
দয়াল নবীর বংশের প্রতি আক্রোশ ছিল আগে,
রণতরী নিয়ে এজিদ ছুটে যুদ্ধের বাগে।
কারবালার ওই প্রান্তর জুড়ে রক্ত বন্যা বহে,
পিছপা হয়নি ইমাম হোসেন কত জ্বালা সহে।
সাহাবীদের হত্যা করে দুষ্ট এজিদ চক্র,
ঈমান ছাড়া বেদ্বীন এরা নষ্ট মনের বক্র।
বে-দ্বীনের দল নামাজ পড়ে আসর ওয়াক্ত হলে,
এই নামাজি হত্যা চালায় কেমন নামাজ বলে?
চিনলো নাতো ইমাম হোসেন কেবা ছিলো তিনি,
দয়াল নবীর একই আত্মা বহু রঙে যিনি।
কেমন করে শিরচ্ছেদে হোসাইনের মাথা,
নরকের কীট এজিদেরা বুঝলো না প্রেম গাঁথা।
এজিদের দল এই ধরাতে এখনো বাস করে,
ইমাম হোসেন বললে যাদের গায়ে জ্বালা ধরে।
এরাই হলো ইসলামেতে ফেতনা সৃষ্টি কারি
মূল ইসলামের কথা বললে ধরে এরা আড়ি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD