1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

বিলের ধারে মসজিদ – আব্দুস সাত্তার সুমন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বিলের ধারে মসজিদ

আব্দুস সাত্তার সুমন

বিলের ধারে প্রাণের মসজিদ
ঘাটলা বাধা সিড়ি,
লাল পাথরের ইটের সারি
নিভায় অগ্নিগিরি।
পুকুর মাঝে শাপলা ফোটে
পদ্ম ফুলের বাহার,
ইবাদতে মুমিন বান্দা
মগ্ন থাকে তাহার।
ঠান্ডা ঠান্ডা শীতল পানি
পবিত্রতা হলে,
মুসল্লিরা গোসল করে
টলমলে ওই জলে।
নিয়ামতের পূর্ণরাজি
পাখপাখালি সকল,
ছোট মসজিদ বড় পুকুর
গ্রামবাসীদের দখল।
অজু করে শীতল হয়ে
পুকুর পারে বসে,
সবুজ শ্যামল অরন্যতে
নামাজ কালাম শেষে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD