1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

দশই মহররম  – এম আলমগীর হোসেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২১৮ বার পঠিত

দশই মহররম

এম আলমগীর হোসেন

হিজরি প্রথম মাস মহররম এরই দশ তারিখ,
ঘটাতে বিধাতা ঘটন বেছে নিলেন ঠিক।
নবীর অতি প্রিয় নাতি শহীদ কারবালায়,
আকাশ বাতাস কাঁদে আজো সে শোক ব্যথায়।
এদিন ঘিরে আছে মহাকালের ইতিহাস,
এদিন প্রথম ধরার বুকে লোকের বসবাস।
শোকে যেমন পুণ্যে তেমন আছে ফজিলাত,
এইদিনে ধরা সৃষ্টি, আবার এদিন কিয়ামাত।
এদিন সৃষ্টি আদম হাওয়া, এদিন আসে ধরায়,
চল্লিশ বছর পরে আবার দেখা আরাফায়।
নুহ জাতির অবাধ্যরা গজবে হয় শেষ,
প্লাবন শেষে কিস্তি ভিড়ে জুদির পাদদেশ।
সদলবলে ডুবলো জ্বলে তাগুত ফেরাউন,
ইব্রাহিমের গায় লাগেনি নমরুদের আগুন।
আইয়ুব ভোগে কঠিন রোগে সুস্থ করেন রব,
ইয়াকুব ইউসুফ পিতা পুত্রের মিলনের উৎসব।
ইউনুস নবী মুক্তি পেলেন মাছের পেট থেকে,
মুসা ও তার অনুসারীর মুক্তি এই তারিখে।
ফিরে পেল রাজত্ব তার নবী সোলায়মান,
ইসাকে উঠিয়ে নিলেন চতুর্থ আসমান।
ঈসা নবীর জন্ম ছিল দশই মহররম,
এই তারিখে গিলাফে ঢাকে কাবাকে প্রথম।
এসব কিছু হার মেনে যায় কারবালার ব্যথায়,
হায় হোসেন হায় হোসেন কাঁদে সারা দুনিয়ায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD