1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপির নোটিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপির নোটিশ।

রাজশাহী ব্যুরো ঃ আগামী ১৭ জুলাই ২০২৪ (১০ মহররম) বুধবার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত ধর্মীয় সমাবেশ/তাজিয়া মিছিল নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৬ (ট)(ই), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৭ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ, ১০ মুহাররম ১৪৪৬ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন এবং তাজিয়া ও শোকমিছিলে  দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু,ব্যাগ, পোটলা, ধাতব বস্তু বহনসহ ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাছাড়া গণ উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/ স্পীকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ১৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD