1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

মধুখালীতে গাজনা ইউনিয়ন চেয়ারম্যান দিলেন খালে পানি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পঠিত

মধুখালীতে গাজনা ইউনিয়ন চেয়ারম্যান দিলেন খালে পানি

সুজল খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বৈরী আবহাওয়া ও খড়ায় যখন খাল বিল ডোবা নালা পানি শুন্য । পাট জাগ দেওয়ার জন্য পানির হাহাকার। সে সময় পাট চাষিদের কথা চিন্তা করে খালে পাট জাগ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত উদ্যোগে খালে দিলেন পানি ।


১ আগস্ট মঙ্গলবার উপজেলার গাজনা ইউনিয়নের চন্দনা বারাশিয়া নদীর মান্দারতলা ব্রিজ থেকে চত্রাবিল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালে ১৫টি অগভীর নলকুপ থেকে একযোগে পানি দেওয়ার উদ্যোগ গ্রহন করলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। সকাল সাড়ে ১০টায় মথুরাপুর মাঠে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ অলেমান বিশ্বাস,মোঃ আলীম মোল্যা,সংরক্ষিত সদস্য রাবেয়া বেগম,সাবেক ইউপি সদস্য মোঃ আঃ রশিদ শেখ,ইউপি সচিব অনন্ত কুমার বিশ্বাস,উদ্যোক্তা অমিত কুমার ও স্থানীয় চাষীগণ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্ছাসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় চাষীরা। প্রশংসায় ভাসছেন তিনি। মাঠে একরের পর একর পাট দাঁড়িয়ে আছে। শুকিয়ে যাচ্ছে ক্ষেতে । মান্দারতলা খালের পাশের চাষীরা পাট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুকনা খালে ভরে যাবে পানিতে ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন। চাষি তার চাহিদা মত পাট জাগ দিতে পারবেন বলেই আশা করছেন। এ দূর সময়ে চাষীদের পাশে চেয়ারম্যানকে পেয়ে খুশি তারা । এখন শুকনা খালে পানি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD