1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

শিবপুরে কিশোর গ্যাং এর এলোপাথাড়ি কোপে একজন নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

শিবপুরে কিশোর গ্যাং এর এলোপাথাড়ি কোপে একজন নিহত

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা, নরসিংদী জেলা

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের সদস্যদের। রোববার সকালে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন।
জানা যায়, নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। এছাড়া তিনি একটি মামলার আসামিও ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে আটকে রাখে শওকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাং। তাকে বাঁচাতে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এসময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, ‘মারুফ নিজেও গত দুইমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে স্থানীরা। আজকে বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে, টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা এখনো জানা যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD