1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩। ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।   রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়।        রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।        ধামইরহাট সিমান্তে বিপুল  পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি। জয়পুরহাটে মনোনয়নে নাটকীয় মোড়, দুই আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে ১১ জন। ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

রাজশাহী পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

রাজশাহী পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী। পর্যটন মোটেল ভেঙে তৈরি করা হবে আধুনিক পাঁচ তারকা মানের হোটেল। আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যাল আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামানিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো: মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহম্মেদ, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। মন্ত্রী ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এ বিষয়ে রাজশাহীকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর নির্দেশেই শাহমুখদুম বিমান বন্দর সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পদ্মার চরে পর্যটন নগরী গড়তে মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। তবে এ নিয়ে বিনিয়োগকারীদের সাথে আলাপ আলোচনা চলছে।

বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে বৈচিত্র্যময় রসনা সম্ভার, আমের মেলা, ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনী, পর্যটন আকর্ষণসহ মোট ৮৭ টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ৭ জুলাই পর্যন্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD