1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

দুই হাত এক পা নেই , বাঁ পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে রাসেল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

দুই হাত এক পা নেই , বাঁ পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে রাসেল।

রাজশাহী ব্যুরো ; নাটোরের রাসেল মৃধা (১৯) জন্ম থেকেই নেই দুই হাত ও ডান পা। তবু থেমে নেই রাসেল; রোববার থেকে শুরু হওয়া আলিম পরীক্ষা দিচ্ছেন বাম পা দিয়ে লিখে।

৩০ ই জুন রোববার সকালে নাটোর শহরের আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, রাসেলের দুই হাত নেই। ডান পা নেই। রয়েছে একমাত্র বাম পা। তবে তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও পড়াশোনায় প্রবল আগ্রহ তার। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী পরীক্ষার্থী রাসেল মৃধা।

রাসেল সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মধ্যেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা আগ্রহ দেখে তার দরিদ্র মা-বাবা হাল ছাড়েননি। তার উচ্চশিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।

আব্দুর রহিম মৃধা গণমাধ্যমকে বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে।’

এর আগে সে পায়ে লিখে দাখিল পরীক্ষায় জিপিএ-৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে তৎকালিন নাটোরের জেলা প্রশাসক (বর্তমানে রাজশাহীর জেলা প্রশাসক) শামীম আহম্মেদ মিষ্টি ও ফুল নিয়ে রাসেলের বাড়ি গিয়ে তাকে ও তার পিতামাতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা বিগত পরীক্ষাগুলোতেও কৃতিত্বের সঙ্গে পাস করেছে। আমরা আশাবাদী, রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে সে সারা দেশের প্রতিবন্ধী শুধু নয় সব মানুষের কাছে দৃষ্ঠান্ত স্থাপন করবে। ’

আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জানান, রাসেল মৃধার চেষ্টা ও চমৎকার লেখা দেখে তিনি অভিভূত হয়েছেন।

তিনি তার সফলতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD