1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

তানোরে জিয়ারুল হত্যা মামলার আসামী গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

তানোরে জিয়ারুল হত্যা মামলার আসামী গ্রেফতার।

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নিহত জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী র‌্যায-৫ এর একটি দল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় তানোর থানার লালপুর নামক এলাকা থেকে ‘চাঞ্চল্যকর ক্লুলেস’ হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম ইকবাল হোসেন (৩৬)। তিনি তানোর লালপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, জিয়ারুল ইসলামকে হত্যার পর ইকবাল হোসেন পালিয়ে যায়। পুলিশের পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার তদন্ত শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ইকবাল তানোর লালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরো  জানায়, গত ২০ জানুয়ারী রাত ১১টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দেয়ার জন্য একত্রিত হয়। সেখানেই জিয়ারুল ইসলামকে হত্যার পরিকল্পনা করা হয়। জিয়ারুল মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়িতে যাওয়ার সময় তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে জিয়ারুল মাটিতে পড়ে যায়।

এসময় অন্যান্যরা তাকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় জিয়ারুলের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফরহাদ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম বেরিয়ে আসে। গ্রেপ্তার ইকবালকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD