1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আষাঢ়ের প্রথম সকাল- বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

আষাঢ়ের প্রথম সকাল

বিনয় দেবনাথ

আষাঢ় এলো রিমিঝিমি বৃষ্টি নিয়ে এই সকাল বেলায়
হৃদয় ছেয়ে আষাঢ় আমায় চমকে দিলো যেন দেহটা-
হঠাৎ যেন দম ফুরিয়ে আসে আমার প্রেমের খেলায়
মিষ্টি মধুর মেঘলা দিনে মন যমুনায় মগ্ন যেন এ মনটা।

যখন দেখি মেঘে ঢাকা সুরুজ আকাশে বান ডেকেছে
বৃষ্টি মধুর ঝরো হাওয়া তখন অকালে ঝরে পড়া রপ্তে –
ঠেস দেওয়া মইটা যেন ঐ চালা ঘরের পিছে ভিজেছে
আগের আষাঢ় খুঁজি আমি এই সকালে আনন্দ রাখতে।

ঐ ডেকেছে চোখ-ইশারায় মিষ্টি আষাঢ় যেন ছলছলিয়ে
মেঘলা দিনের সাথে সাথে বাদল গেছে সুখের আবাসে-
শক্ত করে আগলে ধরে হৃদয় যেন বয়ে আসে ঝলঝলিয়ে
না পাওয়ার সব গ্লানিগুলো সব মুছে গেছে যেন হরষে।

বর্ষাকালে বাড়ির পানে লেপ্টে কাদা পায়ে ভরে যখন
টিনের চালের ছিদ্র দিয়ে গড় গড়িয়ে পড়ে কত পানি-
ঐ পানিতে মনের আনন্দে যেন পায়ের কাদা ধুই তখন
হায়রে কি আনন্দ ভুলিবার তা নয়, মুছে যায় সব গ্লানি।

এখন সেই আষাঢ় আনন্দ ওরা চলে গেছে মেঘের বাড়ি
দুঃখগুলো ক্লান্তি ঠাসা মেঘ বৃষ্টি যেন সব গেলো অকাল-
নিত্য রাতের বৃষ্টিরা সব এলোমেলো নেই যেন বারাবাড়ি
ক্লান্ত চোখের কোনে, ঘুম হারা যেন #আষাঢ়ের প্রথম সকাল।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD