1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটা বিদ্ধ হয়ে পুলিশ সহ আহত ২০। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটা বিদ্ধ হয়ে পুলিশ সহ আহত ২০

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটা বিদ্ধ হয়ে পুলিশসহ ২০ জন আহত হয়েছে। অদ্য ১৯/৬/২৪ ইং বুধবার সকাল প্রায় ১১টায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নরসিংদী মডেল থানার এসআই জয় বণিক (৩১), আলিপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী জামিনা বেগম (৭০), কামাল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), রওশন আলীর ছেলে ফরহাদ (৩০), কামাল মিয়ার ছেলে দাউদ মনা (৪০), খলিল মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও ফরহাদ (৩৫)। এরা সবাই শাহজাহান মনার সমর্থক। পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো । আজ বুধবার সকাল প্রায় ১১টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের উপর , টেটাঁ ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ছোড়া গুলি ও টেটা বিদ্ধ হয়ে,পূলিশ সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া ও স্থানীয় দোকানি জামিনা বেগম গুলিবিদ্ধ আর ফারুক মিয়া, ফরহাদ টেটা বিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে গিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের এ এস আই জয় বণিক গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও মাধবদীর হাসপাতাল সহ বিভিন্ন নিয়ে যাওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD