1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গাংনীস্থ র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৭০ বার পঠিত

গাংনীস্থ র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীস্থ র‍্যাব ক্যাম্পের একটি দল মাদক বিরােধী অভিযান চালিয়ে ৯৮ বােতল ফেনসিডিলসহ আল আমিন মন্ডল (৩৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে আল আমিনকে মাদকসহ নিজ গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত আল আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের ক্যাম্পপাড়ার মৃত খেড়ু মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটিদল তাকে আটক করে।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় মাদক কারবারীরা অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বােতল ফেনসিডিলসহ জামাল হােসেন নামের একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৬ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD