1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার , গ্রেফতার – ১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২১৩ বার পঠিত

আরএমপি ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার , গ্রেফতার – ১

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম(২৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মো: জুয়েল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ জুন ২০২৪ বিকাল ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম বিকাল সাড়ে ৫ টায় বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুয়েল ইসলামকে গ্রেপ্তার করতে পারলেও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় রবিউলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD