1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

আরএমপির ডিবির অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার , জুয়ার সরঞ্জামাদি উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৮১ বার পঠিত

আরএমপির ডিবির অভিযানে ৫ জুয়ারী গ্রেফতার , জুয়ার সরঞ্জামাদি উদ্ধার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: এনায়েত হোসেন (২৬), মো: সাব্বির হোসেন (২১), মো: সোহাগ আলী (২১), মো: রবিন হোসেন (২২) ও মো: সোহাগ হোসেন (২১)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD