1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের শিকার: ধর্ষক ফাহিম গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের শিকার: ধর্ষক ফাহিম গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আদিবাসী এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ দ্রুত ধর্ষক ফাহিম (১৩) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ধর্ষক কিশোর ফাহিম একই ইউনিয়নের হালচাটি গ্রামের জনৈক এরশাদ আলীর ছেলে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আদিবাসী শিশু কন্যাটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ সড়কের লেবার মোড় নামক স্থানে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা শিশুটি বাড়িতে এসে তার দাদিকে বিষয়টি জানায়। পরে ধর্ষিতার দাদি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক ফাহিমকে আটক করে থানায় নিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আদিবাসী শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদি বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

এব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল জানান, খবর পাওয়া মাত্রই ধর্ষক ফাহিমকে গ্রেফতারসহ আলামত উদ্ধার করা হয়েছে। এঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD