1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজবাড়ীতে মশার কয়েলের আগুনে তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

রাজবাড়ীতে মশার কয়েলের আগুনে তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত

মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দিতে মশার কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতলেব মিয়ার বাড়িতে মশার কয়েক থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। তার আগেই গোয়াল ঘরে থাকা তিনটি গরু, দুইটি ছাগল, পুড়ে মারা গেছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে ।

তিনি আরও বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যান চালক মোতালেব মিয়া বলেন, ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD