
রাজবাড়ীতে মশার কয়েলের আগুনে তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দিতে মশার কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতলেব মিয়ার বাড়িতে মশার কয়েক থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। তার আগেই গোয়াল ঘরে থাকা তিনটি গরু, দুইটি ছাগল, পুড়ে মারা গেছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে ।
তিনি আরও বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যান চালক মোতালেব মিয়া বলেন, ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM