1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে ডিবি’র হাতে বিদেশি পিস্তলসহ ১জন আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

নরসিংদীতে ডিবি’র হাতে বিদেশি পিস্তলসহ ১জন আটক

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী, রায়পুরা প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার মাধবদী থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তি হলেন, সদর উপজেলার মাধবদী থানাধীন ভৈয়ম গ্রামের হযরত আলীর ছেলে রুহুল আমিন (৪০)। এসময় তার কাছ থেকে একটি সক্রিয় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে সমাজ থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সমাজ থেকে মাদক উদ্ধার সহ মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে  আইনের আওতায় আনার জন্য জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ মে) ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নির্দেশনায় উপপরিদর্শক নাইমুল  মোস্তাক এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টায় সদর উপজেলার মাধবদী থানাধীন ভৈয়ম স্কুল এন্ড কলেজ এর গেইটের সামনে হতে সন্ত্রাসী রুহুল আমিনকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাট বিরুদ্ধে ইতিপূর্বে বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। পরে গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD