1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার। বগুড়ায় এলজিইডির এলপিপি বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত। রাজশাহীর নারী জাগরণ ও সাহিত্যচর্চার এক অনন্য নাম: অনু চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। মেহেরপুরে পুত্রবধূ কে ধর্ষণের চেষ্টায় আদালতে মামলা।। সদর থানায় তদন্তের নির্দেশ। যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল

রাজশাহী ব্যুরো ঃ লার্নিং এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং অন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফরে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্য বিভাগের ৬৮ সদ্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলটি শনিবার (১৮ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগর মাতৃ সদন ও সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে তাদের সেবা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা স্মারক ও উপহার চসিক মেয়রের হাতে তুলে দেন রাসিকের কাউন্সিলরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম মাসুম, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) আবুল হাসেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ইনাম হোসেন রানা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির চৌধুরী, সহ-স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, বস্তি উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন আলী চৌধুরী জয়, ভ্যাকসিনেশন ইনচার্জ আবু সালেহ, নগর মাতৃসদন ইনচার্জ দিদারুল মনির রুবেল, গাইনি কনসালটেন্ট, ডা. রহিমা খাতুন, সনোলজিস্ট ডালিয়া ভট্টাচার্য, এনেসথেসিস্ট ডা. পঙকজ কুমার দেওয়ানজি, চট্রগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. হোসনে আরা বেগম, পুল কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন রাসিকের সংরক্ষিত কাউন্সিলর সেবুন নেসা ও আলফাতুন্নেসা পুতুল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, মেডিকেল অফিসার আমিনা ফেরদৌস, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD