1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁর উত্তর কষ্টগাড়ী থেকে চোলাই মদসহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। ডেইলি নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৩০ বার পঠিত

নওগাঁর উত্তর কষ্টগাড়ী থেকে চোলাই মদসহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক ১০ মে ২০২৪ তারিখ ০৭০০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা হতে ১৬ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুনুর রশিদ (৩০), পিতা-মোঃ সবির উদ্দিন মন্ডল, সাং-কদমগাছি, থানা ও জেলা-জয়পুরহাট, ২। মোঃ রায়হান হোসেন (২২), পিতা-মোঃ রকিব শাহ্, সাং-কাষ্টগাড়ী, থানা-বদলগাছি, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হারুন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে রায়হান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১০-০৫-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের দখলে থাকা মোটর সাইকেলে রক্ষিত প্লাস্টিকের জারিকেন তল্লাশি করলে প্লাস্টিকের জারিকেন এ রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD