1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদরে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে নামেন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD