1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া এসআইকে গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৯০ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া এসআইকে গ্রেফতার.

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।

আজ ৯ ই মে বৃহস্পতিবার সকালে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাঁকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই যুবককে থানায় সোপর্দ করে। এই যুবকের নাম আবদুল কাদের (রিদয়) (২৮)। তাঁর বাড়ি রাজশাহীর কাটাখালী থানার আশরাফের মোড় রণহাট গ্রামে।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আবদুল কাদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণাও করতেন। সহজে প্রতারণা করতে তিনি এসআই হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।

তিনি আরও জানান, আটকের পর প্রতারিত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD