1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আশরাফ আলী আলিম নির্বাচিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

গোমস্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আশরাফ আলী আলিম নির্বাচিত

মোঃ শাহাদাত হোসেন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

প্রথম পর্যায়ের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য বিএনপির গোমস্তাপুর উপজেলা সাবেক সদস্য পদ থেকে বহিষ্কৃত মোঃ আশরাফ আলী আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব হুমায়ুন রেজা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অস্থায়ী
নির্বাচনী কন্ট্রোল রুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে হাসানুজ্জামান নুহু টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকসেদুর রহমান টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মনিরা বেগম সেলাই মেশিন প্রতীকে ২০ হাজার ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ সুলতানা খাতুন হাঁস প্রতীকে নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩১ ভোট।

এই উপজেলায় ৮৯ টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পর্ন্ন হয়েছে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD