1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাকিল (২২) ও মো: একলাস আলী (২৪)। শাকিল রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল হাটাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের ছেলে ও একলাস আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার কিসমত কুখন্ডি বুধপাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এয়ারপোর্ট থানার বায়া বাজারে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম এয়ারপোর্ট থানার বায়া বাজারে অভিযান পরিচালনা করে আসামি মো: শাকিল ও মো: একলাস আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD