1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো ঃ ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে দশ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: জান্নাতুন সালমা রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মোসা: জান্নাতুন সালমার বিরুদ্ধে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে দশ লক্ষ টাকা অর্থদণ্ডসহ একটি মামলার গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি জান্নাতুন সালমাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সালমা গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল ভোর সোয়া ৫ টায় অভিযান পরিচালনা করে আসামি সালমাকে থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD