1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত

শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারের শেরপুর-নালিতাবাড়ী সড়কের পার্শ্বে রিহান মোবাইল এন্ড ফ্যাশন দোকানের সম্মুখে ৭ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহীদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারি মোঃ শহীদুল ইসলাম সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় বালুয়া কান্দা গ্রামের জনৈক মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু ছোফিয়ান তরফদার, কং মোঃ রাশেদ মাহমুদ, আশরাফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চৈতনখিলা বটতলা বাজারের শেরপুর-নালিতাবাড়ী সড়কের পার্শ্বে রিহান মোবাইল এন্ড ফ্যাশন দোকানের সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ শহীদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পরিহিত শার্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ধৃত মাদক কারবারি মোঃ শহীদুল ইসলামকে শেরপুর সদর থানায় সোপর্দ করে ওই দিন দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD