
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং জ্বিন হেনরি ডুনান্ট এর ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি
রাজশাহী ব্যুরো ঃ আজ সোমবার ৮ মে দিবস টি উপলক্ষে সকালে নগরীর ভেরিপাড়া মোড় থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শেষ হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট কার্যালয়ে । বর্ণাঢ্য এই র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। র্যালি শেষে জেলা ইউনিট কার্যালয়ে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন। এরপর অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটেন জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্। কেক কেটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ইউনিট চেয়ারম্যান বলেন, আমরা সকলেই জানি, ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় । তিনি জেলা ইউনিটের পক্ষ থেকে এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিবছর তার জন্মদিন ও বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করবেন বলে জানান । তিনি আরো বলেন, রেড ক্রিসেন্ট ও রেড ক্রেস একটি আত্মমানবতার সেবামূলক সংস্থা। মুক্তিযুদ্ধ চলাকালীন রেড ক্রিসেন্টের সদস্যরা কিভাবে নিজেদের জীবন বিপন্ন করে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় এগিয়ে এসেছেন। তারা কখনোই তাদের জীবনের মায়া করেনি। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত, সেই মুহুর্তে রেড ক্রিসেন্টের সদস্যরা নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জেলা ইউনিটের সদস্যরা রাজশাহীর ৯টি উপজেলায় তাদের কর্মকান্ড অব্যাহত রেখে অসহায় মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে চাইছেন। তাই তিনি মনে করেন , স্মার্ট বাংলাদেশ গড়তে আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্টে নিয়জিত যুবকদের প্রয়োজন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্ , বাংলাদেশ রেডক্রিসেন্ট আজীবন সদস্য ওয়ালিউর রহমান বাবু আলোচনা সভা শেষে কুইজ ও চিত্র অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আজাদ, ইয়াসমিন রেজা ফেন্সি, মোঃ রবিউল আলম রবি, মোঃ সিদ্দিক আলম, পঙ্কজ দে, ও যুবপ্রধান মোঃ জাকারিয়া ইকবাল সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।