1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

গোদাগাড়ীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর গোদাগাড়ী হতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো: এজাজুল হক ঝাবু (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৩টায় গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মো: এজাজুল হক ঝাবু রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন মো: রফিকুল আলম (অতিরিক্ত পুলিশ সুপার) ডিএসবি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন , রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে পদ্মা নদীসংলগ্ন কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী’র নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: ইনামুল হক ও তার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ৩টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মো: এজাজুল হক ঝাবুকে গ্রেফতার করে ।  এসময় ঝাবুর ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১৩টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, অপর একজন সহযোগী মাদক কারবারী মো: মুনিরুল ইসলাম (৪০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD