1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

বালিয়াকান্দি বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪১৩ বার পঠিত

বালিয়াকান্দি বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা

মোঃ আজমল হোসেন। বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত বালিয়াকান্দি বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় আলোচনা সভার আয়োজন করা হয় । বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত সকল অতিথিদের বাজার বণিক সমিতির আয়োজনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী এহসানুল হাকিম সাধন, ছলেমান মোল্লা দলু, এএসএম দাউদ খান, বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম সহ বাজার বণিক সমিতি সকল সদস্যবৃন্দ ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় চলমান বাজার বণিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নতুন নির্বাচন পরিচালনা কমিটি সদস্যরা হচ্ছেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, এএসএম দাউদ খান, ছলেমান আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শেখ, সোহেল মাহমুদ মন্টু, আলেক মৃধা, ওসমান গনি মানিক, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন মিয়া, রেজাউল ইসলাম রেজা। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD