1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থী

রাজশাহী ব্যুরো ঃ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাজশাহীর দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে গোদাগাড়ী উপজেলায় ছয়জন এবং তানোরে দুজন প্রার্থী হয়েছেন।

দুই উপজেলা নির্বাচন অফিস কর্তৃক  এ তথ্য পাওয়া গেছে । নির্বাচন কর্মকর্তারা গণমাধ্যমকে  জানিয়েছেন, এবার অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেমে (ওএনএসএস) মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গোদাগাড়ী উপজেলার ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সাবেক সদস্য রবিউল আলম, দেওপাড়া ইউ, পির  সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী, নিষ্ক্রিয় জামায়াত নেতা ড. আবদুর রহমান এবং আওয়ামী লীগ সমর্থক কর্মী  সুনন্দন দাস।

তানোরের দুই প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি  লুৎফর হায়দার রশীদ ময়না ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। দুই উপজেলায় জামায়াত আগে প্রার্থী ঘোষণা করলেও তারা কেউ মনোনয়নপত্র জমা দেননি।

তানোরে ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই নারী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD