1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মালেক মিয়া নামে এক জমি ব্যবসায়ী কে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শনি বার বিকেল ০৫ টার দিকে নরসিংদী থেকে ফেরার পথে গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডুলুরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে গেলে তার ছোট ভাই সোহেল কেও পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

রূপগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী মালেক বলেন,পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরেই আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী সাকিল ও তার ভাই সাহিন । এই ব্যাপারে  রূপগঞ্জ  থানায়  অভিযোগ করা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে তারা আমাকে ও আমার পরিবারের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা করছেন।

শনিবার বিকেলে আমি বাড়ি ফেরার পথে সাকিল ও তার ভাই শাহিন ওরফে টোক্কা অতর্কিতভাবে  আমার ওপর হামলা চালায়। এসময় আমার চিৎকার শুনে ছোট ভাই সোহেল ছুটে আসলে তাকেও তারা বেধরক মারধর করে। পরে ডাক চিৎকার স্থানীয় লোকজনের সহযোগীতায় আমাকে ও ছোট  ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ ৫০  শয্যা বিশিষ্ট হাসপাতালের  মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আইবি  বলেন, মালেক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নাক দিয়ে রক্ত পরেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক সাহা বলেন,হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD