1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎযাপন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎযাপন

মোঃ সুজন খন্দকার ঃ “প্রাণে প্রাণে লাগুক দোলা, নতুন আলোয় পুর্ণ হোক বর্ষবরণ” এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে, বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে বর্ষবরণ পহেলা বৈশাখ-১৪৩১ উৎযাপিত  হয়েছে।

সকালে বর্ণাঢ্য শুভা যাত্রার মধ্যে দিয়ে গোয়ালন্দে কয়েক হাজার নারী-পুরুষ,শিশু সহ সকল ধর্ম-বর্ণের মানুষের পদচারণ মুখরিত হয়ে ওঠে বর্ষবরণ  পহেলা বৈশাখ উৎযাপন কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় দেখা মিলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পালকী,ঘোড়ার গাড়ি,গরুর গাড়ি সহ বিভিন্ন ধরনের গ্রাম-বাংলা হতে হারীয়ে যাওয়া নানা নিদর্শন মুলক শিল্পকার্য।

পরে বর্ষবরণ মঞ্চে গিয়ে শুরু হয় পহেলা বৈশাখ-১৪৩১ এর উৎযাপনের মুল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জারি-সারি,ভাটিয়ালি,লোক সঙ্গিত গান,নাটক, কবিতা আবৃত্তি,বাইস্কোপ ,অষ্টগান সহ নানা ধরনের পরিবেশনা।

এসময় বর্ষবরণে আগত শিশু,নারী ও পুরুষেরা বলেন,গত কয়েক বছর করোনা মহা-মারীর কারণে পহেলা বৈশাখ উৎযাপন না হওয়া বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ  এই উৎসবটি থেকে বিরত থেকে বিরত ছিলেন তারা। এ বছর নতুন পহেলা বৈশাখ উৎযাপন করতে পেরে তারা খুবই আনন্দিত  ও  খুশি।

আর বর্ষবরণ উৎযাপন কমিটি বলছে,২৬ বছর যাবত তারা বাঙ্গালি জাতির ইতিহাস ঐতিহ্য সম্পন্ন  এই পহেলা বৈশাখ উৎযাপনের অনুষ্ঠানটি  ধরে রেখেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD