1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীর টিবিপুকুর গণহত্যা দিবস। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার পঠিত

রাজশাহীর টিবিপুকুর গণহত্যা দিবস

রাজশাহী ব্যুরো ঃ আগামীকাল ১৪ এপ্রিল রোববার টিবিপুকুর গণহত্যা দিবস। দিবসটি পালনের জন্য প্রতিবছরের ন্যয় এবারও কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

জানা গেছে, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা রাজশাহী নগরীর টিবিপুকুর হাসপাতালে ঢুকে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাক বাহিনী নগরীর বিভিন্ন এলাকায় মুক্তিকামী জনগণের ওপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। ওইদিন টিবি হাসপাতালে গিয়ে কর্মচারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পাক বাহিনীর সদস্যরা।

গুলিতে হাসপাতালটির কর্মচারী আবদুল বারি হাওলাদার, আবদুল কাইউম ও মো. সেলিম নিহত হন। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের পর দুদিন ধরে মরদেহ হাসপাতালের মেঝেতেই পড়ে থাকে। দুদিন পর শহীদ আবদুল বারি হাওলাদারের সদস্যরা শিতলাই এলাকায় অবস্থানের পর হাসপাতালে এসে মেঝেতেই তিনটি মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

এরপর স্বজনরা হাসপাতালের দরজার একটি পর্দার কাপড়ে তিনটি মরদেহ জড়িয়ে টিবি পুকুরের পাশে গণকবর দেন। ১৪ এপ্রিলের গুলিবর্ষণে বহু হতাহত হয়েছিল। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনার স্মরণে শহীদ আবদুল বারি হাওলাদারের সন্তান ফটোসাংবাদিক বুলবুল আহমেদ ২০০৬ সালে তার পিতার গণকবরটিতে স্মৃতিফলক বসানোর ব্যবস্থা করেন। মূলত তখন থেকেই ১৪ এপ্রিল টিবিপুকুর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

যার ধারাবাহিকতায় এবারও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালনের ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ এপ্রিল (রোববার) বিকাল ৪টায় টিবি পুকুর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং গণকবর প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। এতে অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টুসহ রাজশাহীর বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD