1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ একর জমির খড়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পঠিত

ঝিনাইগাতীতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ একর জমির খড়

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ২০ জমির খড়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকার সিতিনা এনাম এর গরুর খামারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে সিতিনা এনাম বাদী হয়ে তিন ব্যক্তিকে সন্দেহভাজন আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া এলাকায় সিতিনা এনাম দীর্ঘদিন থেকে তার নিজস্ব প্রজেক্টে গরু ও মাছ চাষ করে আসছে। তার খামারে গরুর খাবার হিসেবে ২০ একর জমির খড় সংরক্ষণ করে রাখে। হঠাৎ তার সমুদয় খড় পুড়ে যাওয়ায় একদিকে তিনি যেমন বিপাকে অপরদিকে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের চিনতে না পেরে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন,সেলিম মিয়া, চান মিয়া ও লিটন মিয়া। অভিযোগে উল্লেখ করা হয় যে, বিবাদী সেলিমের সাথে প্রজেক্টের সীমানা নিয়ে দ্বন্ধ। চাঁন মিয়া ছিল বিগত সময়ে তার প্রজেক্টের কর্মচারি। আর লিটন হলো চাঁন মিয়ার বন্ধু। বাদীর সন্দেহ,চাঁন মিয়া তার বন্ধু লিটনকে নিয়ে তার প্রজেক্টে বসে নেশা করার অপরাধে চাকুরিচ্যুত হয়। যে কারণে সেলিম,চাঁন মিয়া ও লিটন মিলে রাতের অন্ধকারে এ কাজটি করতে পারে। কেননা ওই এলাকাতে
তারা ছাড়া সিতিনা এনামের আর কারোর সাথে কোন দ্বন্ধ নেই।
এ বিষয়ে সিতিনা এনাম জানান,আমি এখানে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। ইতিপূর্বে এমন ক্ষতি আমাকে কেউ করেনি। তাদের সাথে আমার বিরোধ হওয়ার পর এ ঘটনাটি ঘটেছে। এতে আমার সন্দেহ যে, তারাই এ কাজটি করতে পারে। নলকুড়া ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেক খান সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD