1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

আজ সোমবার ৮ ই এপ্রিল ২০২৪ খ্রি.নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য প্রিয় সাংবাদিক ভাই ও বোন বন্ধুগণ শুভানুধ্যায়ী ও দেশবাসী প্রবাসী সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনোহরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভয়েজ বিডি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য, ভালোবাসা,মিলনের দিন পবিত্র ঈদ-উল ফিতর। ‘পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধানার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত।এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।’মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।তিনি আরো বলেন, ঈদ অঙ্গীকারেরও উৎসব।আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়,অবিচার,ঘৃণা,বিদ্বেষ, হিংসা,হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।
ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে,তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান।নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে।তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ,শান্তি, সমৃদ্ধি,ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।
ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন,সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা রইলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD