1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে যাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার সকালে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD