1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় জমি জমা বিরোধী হামলা ভাংচুর দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি মামলা দায়ের। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বগুড়ায় জমি জমা বিরোধী হামলা ভাংচুর দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি: বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধে ভাংচুর ও মারপিটের অভিযোগে আদালতে দুই পক্ষেপাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে।

পক্ষ দু’টি হলো জমির মালিক দাবিদার ঠেঙ্গামারা এলাকার মৃত শাহ্জাহান আলীর ছেলে মো: আব্দুল হাকিম মান্নান এবং এনজিও প্রতিষ্ঠান টিএমএসএস’র পক্ষে মামলাটি দায়ের করেন ফাউন্ডেশনের আইন ও বিচার বিভাগের সিনিয়র ডেপুটি সুপারভাইজার মো: আব্দুল বারী।

জমির মালিকানা দাবিদার মো: আব্দুল হাকিম মান্নানের দায়ের করা মামলায় বলা হয়েছে, বাদী গত ২৪ জানুয়ারী ৬১৭ নং রেজি:কৃত কোবলা দলিল মূলে ঠেঙ্গামারা মৌজার জে এল নং ৬৬, সিএস খতিয়ান নং ১৫৬, এমআরআর খতিয়ান নং ১৮০, আরএস নং ৫২১, সাবেক ৫৭০, হাল দাগ নং ৩৫৪ এ ৭৫৪ সহস্রাংশ জমিতে ইটের প্রাচীর দ্বারা বাউন্ডারী দিয়ে ভোগ দখল করে আসছিল।

উক্ত জমি কমদামে খরিদ করতে ব্যর্থ হয়ে বাদী মান্নানকে উক্ত প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন প্রকার হুমকী প্রদান করতে থাকে। এমনকি ওই জমি প্রতিষ্ঠানের নিকট স্বল্পমূল্যে প্রদান করা না হলে তাকে খুন জখমসহ মিথ্যা মামলারও হুমকী প্রদান করে।

তারই জের ধরে গত ৩০ মার্চ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে মামলার আসামিরা দলবদ্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের বুলডোজার দিয়ে প্রাচীরসহ স্থাপনা গুড়িয়ে দেয়। এতে তার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে টিএমএসএস’র দায়ের করা মামলায় বলা হয়েছে, আসামি আব্দুল হাকিম মান্নান টিএমএসএস’র জমির পাশে একখন্ড জমি ক্রয় করে প্রতিষ্ঠানের জমি রাতের আঁধারে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল হাকিম মান্নানের নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে মিস্ত্রি দ্বারা প্রাচীর নির্মাণ করতে থাকলে খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন তাতে বাধা দিলে আরিফ বিল্লাহ’র মাথায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
এ ছাড়াও তাদের মারপিটে আরও কয়েকজন আহত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD