1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে গরিব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রূপগঞ্জে গরিব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ডের ভিংরাবো, টানমুশুরী, চোরাবো, বৈরাগবাড়ি, ছৈয়ালবাড়ি, মুশুরী, মুশুরীখালপাড়, মাইফরাসপাড়া, রূপগঞ্জ, দক্ষিণনবগ্রামসহ আশপাশের এলাকার গরিব মানুষের মধ্যে গতকাল৪ এপ্রিল বৃহস্পতিবার ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। মুশুরী বালুর মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলাম রসূল, আরিফ হোসেন, আপেল মাহমুদ, মোক্তার হোসেন, মোবারক হোসেন, রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, সায়েম, নাদিম, মেহেদী, ইউপি সদস্য আওলাদ হোসেন, জাহানারা আক্তার প্রমুখ।
পরে গরিব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD