1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের যাত্রা শুরু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের যাত্রা শুরু।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের (আরটিজেইউ) যাত্রা শুরু হলো। আজ ০৩ রা এপ্রিল বুধবার দুপুরে রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে একুশে টিভির রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে আহ্বায়ক, মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, একাত্তর টিভির ক্যামেরা পার্সন মেহেদী হাসান, সময় টিভির রাজশাহী প্রতিনিধি শাহীন আলম ও আব্দুস সালাম, একুশে টিভির ক্যামেরা পার্সন হাসান আল মাবিন, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম, আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি শিরিন সুলতানা কেয়া, ক্যামেরা পার্সন মখলেছুর রহমান, বাংলা টিভির রাজশাহী ক্যামেরা পার্সন অজয় ঘোষ, এটিএন বাংলার রাজশাহী ক্যামেরা পার্সন ওয়াহিদ মুরাদ, বিটিভি’র ক্যামেরাপার্সন শাহরিয়ার শেখ সুমন উপস্থিতিত ছিলেন। এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন দ্বীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউ আদনান, ইনডিপেন্ডেন্ট টিভির রাজশাহী প্রতিনিধি রাশেল মোস্তাফিজ, ক্যামরা পার্সন জাফর ইকবাল লিটন ও সময় টিভির রাজশাহী ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পাপ্পু। সভায় রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোনয়ন এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য সগংঠনের বাইরে থাকা অন্য সাংবাদিকদেরও এ কমিটিতে পর্যায়ক্রমে অন্তর্ভূক্তি করা হবে। সে লক্ষ্যেও কাজ করবে এ সংগঠনটি। এছাড়াও নবগঠিত আরটিজেইউ’র যে সকল সদস্য রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে সদস্য হিসেবে আছেন সেখান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। সেটি আজ থেকে কার্যকর হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD