1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

সাভারে ৫ গাড়িতে আগুন নিহত ১ জন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

সাভারে ৫ গাড়িতে আগুন নিহত ১ জন

মোঃ মোবারক হোসেন নাদিম

ঢাকার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে গিয়ে পাশে থাকা প্রাইভেট কারসহ ৫ গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে মহাসড়কের আরিচা-সাভারের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
সাভার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় ও অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পেছনে থাকা একটি প্রাইভেট কার ও ট্রাকসহ আরো চারটি গাড়িতে লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে ও তিনজনকে দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি কোনো গাড়ির চালক ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD