
টাঙ্গাইলে সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দোয়া, ইফতার ও ঈদের নতুন পোশাক ও খাবার বিতরন।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে রোজাদারদের নিয়ে দোয়া ও ইফতারীর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষাঠানে মাদ্রাসার ছাত্র ও অসহায় দরিদ্রদের মাঝে ঈদের নতুন জামা ও খাবার বিতরণ করা হয়েছে।
২ এপ্রিল বাসাইল উপজেলার একঢালা আলমদিনা কওমী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর নির্বাহী পরিচালক মো: কামরুজ্জামান, আহবায়ক মোঃ সুমন আলি, সদস্য সচিব মোঃ তামিম আহমেদ, সদস্য মোঃ রকি মাহমুদ, মোঃ শুভ, মোঃ লিমন, মো: শাহীন সহ আরো অনেকে।