
সুজন খন্দকার ঃ রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে মূহুর্তের মধ্যে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ও ১০০ফিট পাইপ জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
রবিবার ৩১মার্চ বিকালে উজান চর ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের ফইজদ্দিন মাতব্বর পাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিঁয়ে যায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা। ফলে এর সাথে জরিত কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।